1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল

ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার

reporter মুহাম্মদ এমরান,লামা (বান্দরবান) 
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

ফাঁসিয়াখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় জনপ্রতিনিধি, তিনবারের নির্বাচিত ইউপি সদস্য এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল মেম্বার আর নেই। তাঁর মৃত্যুতে পুরো ফাঁসিয়াখালী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কামাল মেম্বার লামা উপজেলার বৃহত্তর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার জনগণের ভোটে নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে পরিচিত ছিলেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং জনসেবামূলক কাজে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এক পর্যায়ে তিনি ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন এবং দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করে মানুষের আস্থা অর্জন করেন।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। স্থানীয়দের মতে, কামাল মেম্বারের মৃত্যুতে ফাঁসিয়াখালী ইউনিয়ন একজন অভিজ্ঞ, জনবান্ধব ও নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধিকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
এদিকে তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম কামাল মেম্বারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com