1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফরাসি ত্রাণ কর্মী নিহত হওয়ায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ফরাসি ত্রাণ কর্মী নিহত হওয়ায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শুক্রবার ইউক্রেনে রাশিয়ার চালানো হামলায় দুই ফরাসি ত্রাণ কর্মী নিহত হওয়ার খবর নিশ্চিত করে এ ‘ভয়াবহ’ হামলার নিন্দা জানিয়েছেন। খবর এএফপি’র।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ড্রোন হামলায় ওই দুই ব্যক্তি নিহত হন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মাখোঁ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ফরাসি সহায়তা কর্মী নিহত হয়েছেন। এটি একটি কাপুরুষোচিত কাজ। আমি এমন হামলার কঠোর নিন্দা জানাই।’

তিনি আরো বলেন, ‘মানুষকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আমি সংহতি জানাই।’

দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজার্ন বলেন, ‘রাশিয়াকে তাদের বিভিন্ন অপরাধের জবাব দেওয়া হবে।’

ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের কাছে বেরিসলাভ এলাকায় বৃহস্পতিবার এ দুই ফরাসি নাগরিক নিহত এবং তিনজন বিদেশী আহত হন।

ইউক্রেন পুলিশ জানায়, সেখানে ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার যুদ্ধ-বিধ্বস্ত দেশে ফরাসিদের কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তাদের প্রিয়জনদের প্রতি আমার সংহতি জানাই।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com