1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘প্রিয়তমা’ দিয়ে বাজিমাত করে ‘রাজকুমার’ নিয়ে আসছে তরুণ নির্মাতা হিমেল আশরাফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

‘প্রিয়তমা’ দিয়ে বাজিমাত করে ‘রাজকুমার’ নিয়ে আসছে তরুণ নির্মাতা হিমেল আশরাফ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ
শাকিব খানকে নিয়ে ‘রাজকুমার’ বানানোর ঘোষণা দিলেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ (ফাইল ফটো)

বিনোদন প্রতিবেদক

তরুণ নির্মাতা হিমেল আশরাফ ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বাজিমাত করেছেন। এবার শাকিব খানকে নিয়ে দ্বিতীয় সিনেমা নির্মাণে মনোযোগী হচ্ছেন এই নির্মাতা।

শাকিব খানকে নিয়ে তিনি ‘রাজকুমার’ বানাবেন এ ঘোষণা পুরনো। তবে খুব শিগগিরই এ সিনেমার জন্য ক্যামেরা ওপেন করবেন তিনি। নির্মাণের পাশাপাশি সিনেমার কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ নিজেই লিখছেন নির্মাতা।

এ দিকে শাকিব খানের নতুন সিনেমার খবরে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। জানা গেছে, এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

প্রথমবার বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কোর্টনি। তিনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী। অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে কোর্টনিকে চূড়ান্ত করা হয়।

এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। প্রযোজক হিসেবে সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। এই সিনেমার আরেকজন প্রযোজক কাজী রিটন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com