1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রিয়তমা’র সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

প্রিয়তমা’র সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

গত কোরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র সাফল্যে সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফকে গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান সিনেমাটি প্রযোজনা করেছিলেন।

সাম্প্রতিককালে সফল সিনেমাগুলোর আয়ের রেকর্ড ভেঙেছে ‘প্রিয়তমা’। এই সাফল্য উদযাপন করছেন সিনেমাসংশ্লিষ্টরা। এ পরিপ্রেক্ষিতেই হিমেল আশরাফকে ব্রান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক। এ তথ্য হিমেল নিজেই নিশ্চিত করেছেন।

একটি শো রুমে সাদা রঙের গাড়ির ছবি পোস্ট করে হিমেল ফেসবুকে লিখেছেন:‘প্রিয়তমা’র সাফল্যে আমাকে নতুন গাড়ি উপহার দেয়ার জন্য ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া।

এ প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হিমেল আশরাফ আমার ছোট ভাই। ওর সঙ্গে সম্পর্কটা পারিশ্রমিকের না। আমরা ‘প্রিয়তমা’ বানিয়েছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সেই জায়গা থেকে সিনেমাটি ম্যাসিভ হিট হয়েছে। এতোটা অভাবনীয় সাফল্য পাবো ভাবিনি। তাই মনে হলো হিমেলকে কিছু একটা উপহার দিই। যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে থাকবে। ওরও কাজে আসবে। তাই গাড়িটি উপহার দেয়া। হিমেল যত্ন নিয়ে, আবেগ দিয়ে ‘প্রিয়তমা’ বানিয়েছে। অনেক পরিশ্রমও করেছে। আমি তাকে সাফল্যের জন্য অভিনন্দন জানাই। পাশাপাশি প্রিয়তমার পুরো টিমের প্রতি আমার অভিনন্দন ও ধন্যবাদ রইলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com