1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় আবারও খেলায় ফিরছেন তামিম ইকবাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় আবারও খেলায় ফিরছেন তামিম ইকবাল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ
শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪টার দিকে গণভবনে যান বিসিবি প্রধান পাপন। তামিম তার স্ত্রী ও মাশরাফির সঙ্গে অবসরের ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- (ছবি- ফোকাস বাংলা)

নিউজ ডেস্ক

গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার সিদ্ধান্তে বিস্মিত হয়। তামিম ইকবালকে অবসরের সিদ্বান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পরে তামিমকে বুঝাতে গণভবনে ডেকে পাঠান খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার তার সঙ্গে আলাপের পর অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি ওপেনার।

গণভবনে দুই ঘণ্টা ধরে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানান তামিম। সঙ্গে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় আবারও তামিম জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে দেখা যাবে না। মানসিক ও শারীরিকভাবে ফিট হতে দেড় মাসের মতো ক্রিকেটের বাইরে থাকবেন তিনি, এমনটা জানান বিসিবি সভাপতি পাপন।

আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর সোয়া ছয়টার দিকে গণভবন থেকে বের হয়ে তামিম অবসর থকে সরে আসার কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

তামিম বলেন, ‘আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। উনার সঙ্গে আমি অনেকক্ষণ আলোচনা করেছি। উনি আমাকে খেলায় ফিরে আসতে বলেছেন। তো আমি আমার অবসর এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা অসম্ভব। সাথে মাশরাফি ভাই, পাপন ভাই বড় ভূমিকা রেখেছেন। মাশরাফি ভাই অবশ্য আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে, আমি যেন মানসিকভাবে সুস্থ হতে পারি। আমার যা করার আছে। দেড় মাস পর, ইনশাআল্লাহ আমি খেলবো।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com