1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রতিবন্ধী ও অসহায় গরীব মানুষকে ঈদ উপহার বিতরণ করছেন স্টেডফাস্ট কুরিয়ার এর সিইও কে এম রিদওয়ানুল বারী জিয়ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব ৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দিনাজপুরের বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ফেরিওয়ালা, যে মানুষটা থামলে থেমে যায় একটি সংসার বিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা

প্রতিবন্ধী ও অসহায় গরীব মানুষকে ঈদ উপহার বিতরণ করছেন স্টেডফাস্ট কুরিয়ার এর সিইও কে এম রিদওয়ানুল বারী জিয়ন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪, ৭:০১ অপরাহ্ণ

রবীন্দ্রনাথ সরকার রিপনঃ রংপুর (গংগাচড়া) প্রতিনিধিঃ রংপুরের গংগাচড়া উপজেলার যুব সমাজের উজ্জ্বল নক্ষত্র, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রিদওয়ানুল বারী জিয়ন আজ বুধবার গংগাচড়া উপজেলা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ১৫০০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন। প্রতিবন্ধী, দুস্থ গরীব অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি কাজ করে যাচ্ছেন। উপহার নিয়ে এক মা কান্নায় ভেঙে পড়েন এবং বলেন মোর দোয়া রইলো জিয়নের উপর, আমাদের দেখার মতো কেউ নেই। এই রমজান মাসে রোজার সময় দেখার মতো কেউ ছিলোনা, কিভাবে ঈদ করব, কোথায় টাকা পাবো, এমন কি খাওয়ার মতো তেমন কিছু বাড়িতে ছিলো না৷ আজকের এই চাল সেমাই এসব নিয়ে কাল ঈদ করব।

এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক ও বিশিষ্ট জনসহ স্টেড ফাস্ট কুড়িয়ার এর বিভিন্ন সেক্টরে কর্মরত কর্মীরা। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস এর প্রতিষ্ঠাতা পরিচালক রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা প্রতিটি গরীব অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে চাই। আপনাদের দোয়া থাকলে আগামীতে আরও বড় পরিসরে এ উপহার বিতরণ করব। গংগাচড়ায় বেকারত্ব দূর করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। য গংগাচড়া উপজেলায় ৫০০০ এর বেশি লোককে আমি আমার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছি। গংগাচড়ার বাইরেও ৬০০০ এর বেশি লোক স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করছে। নিয়োগ চলমান তাই গংগাচড়া উপজেলা আগামীতে মাদকমুক্ত ও বেকারমুক্ত সমাজ তৈরী করব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com