1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পুরুষদের ভয় পান বলে মন্তব্য সোহানা সাবার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

পুরুষদের ভয় পান বলে মন্তব্য সোহানা সাবার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৩, ১:২১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

ছোট পর্দার ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে নাটক এবং সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে অভিনয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সামনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সোহানা সাবার নতুন সিনেমা।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের নিজের অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। এ সময় পুরুষদের ভয় পান বলে মন্তব্য করেছেন সোহানা।

সাক্ষাৎকারে বিয়ে করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পুরুষদের ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এরকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব? যদি এরকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।

চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে সোহানা বলেন, আমার অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’। এটি নির্মাণ করেছিলেন দেশের অন্যতম প্রধান নায়িকা কবরী। সে সময় বাবাকে কথা দিয়েছিলাম একটি মাত্র সিনেমা করব। ২০০৪ সালের কথা। এফডিসি তখন রমরমা। আমার বাবার খুব ভালো লাগে।

বাবা তখন বলেছিলেন ‘আয়না’ করো, এরপর আর না। তখন কাটপিসের ব্যাপক ভয় ছিল। এফডিসিতে মাত্র আট দিন শুটিং করেছিলাম আমি। সেই সঙ্গে ওই আট দিনেই ২২টি চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু একটিও আমি করিনি। আসলে ওই মুহূর্তে আর কোনো সিনেমা করার কথা ভাবিনি। শুধু মনে হয়েছিল একটি সিনেমাই ভালোভাবে শেষ করব।

শিগগিরই মুক্তি পাবে সোহানা সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। মূলত যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি।

উল্লেখ্য, ‘অসম্ভব’ সিনেমাতে সোহানা সাবা ছাড়া আরও আছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com