1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পুঠিয়ায় ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ, সবুজ পৌরসভা গড়ার উদ্যোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

পুঠিয়ায় ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ, সবুজ পৌরসভা গড়ার উদ্যোগ

reporter মোঃ নাসিরউদ্দিন, রাজশাহী
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ

“সবুজ হোক পুঠিয়া, সমৃদ্ধ হোক বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে পুঠিয়া পৌরসভায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়া পৌরসভার বিভিন্ন স্থানে ৪র্থ পর্যায়ে ১২০টি ফলদ, বনজ, ঔষধি ও অন্যান্য উপকারী বৃক্ষ রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, সবুজ ও পরিচ্ছন্ন পুঠিয়া গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ মানেই আগামী দিনের নিরাপদ ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com