নাঈম হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত সেই শিক্ষার্থীর নাম আফসানা মিমি (২৬)। তিনি বাগমারা জেলার পলশা গ্রামের আব্দুর রহিমের মেয়ে এবং রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার সাইফুদ্দিন মানিকের স্ত্রী। আফসানা মিমি রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।
গলায় ফাঁস দেওয়ার খবর পেয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু হায়দারের নেতৃত্বে মিমির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,শিক্ষার্থী আফসানা মিমি নগরীর কাদিরগঞ্জ এলাকার রুবাইত ছাত্রী নিবাসে থাকলেও বেশিরভাগ সময় সে ছাত্রী নিবাসের বাইরে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়িতে থাকতেন।
পারিবারিক কলহের জের ধরে আজ সন্ধ্যার পর মিমি নিজের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেন। বিষয়টি ওই ছাত্রীনিবাসের অন্যান্য শিক্ষার্থীরা জানতে পেরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় খবর দেন।
পরে পুলিশ ওই ছাত্রী নিবাসে এসে মিমিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোষ্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হবে বলে জানান বোয়ালিয়া থানা পুলিশ।