1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন মরিয়ম নওয়াজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন মরিয়ম নওয়াজ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

পাকিস্তানের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল সোমবার নির্বাচিত হন মরিয়ম নওয়াজ।

গতকাল সোমবার ৩৭১ আসনবিশিষ্ট পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে ২২০ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন মরিয়ম নওয়াজ। তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নির্বাচিত সদস্যদের সদ্য যোগ দেওয়া দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল এই ভোট বয়কট করেছে। মূলত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে অভিযোগ এনে ইমরান খানের দলসহ অন্যান্য বিরোধী দল এর বিরোধিতা করে আসছে।

এদিকে, বিরোধীরা মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া বয়কট করায় আক্ষেপ প্রকাশ করেছেন মরিয়ম নওয়াজ (৫০)। তিনি বলেছেন, ‘বিরোধীরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ না হওয়ায় আমি হতাশ।’

নওয়াজ শরিফের পরিবার থেকে চতুর্থ ব্যক্তি হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম। তাঁর আগে নওয়াজ শরিফ, নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ, শাহবাজের ছেলে হামজা এর আগে পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে নওয়াজ ও শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরিয়ম নওয়াজ ১৯৭৩ সালে জন্মগ্রহণ করলেও রাজনীতিতে অংশগ্রহণ করেন ২০১৩ সালে। তিনি তাঁর বাবার চার সন্তানের মধ্যে সবার বড়। রাজনীতিতে অংশগ্রহণের পরপরই বিশ্লেষকেরা ধারণা করতে থাকেন, নওয়াজের উত্তরসূরি হিসেবে তাঁরা ছেলেরা নন, মরিয়মই মনোনীত হবেন। মরিয়মের ভাইয়েরা এখন তাদের পারিবারিক ব্যবসা দেখভাল করছেন।

এর আগে ২০১৭ সালে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। তখন থেকেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে মরিয়মের ভূমিকা আরও বাড়তে থাকে। কিন্তু ২০১৮ সালের জাতীয় নির্বাচনের ঠিক আগে দুর্নীতির অভিযোগ এনে মরিয়মকে অযোগ্য ঘোষণা করা হয়। কিন্তু এক বছর পর সেই অভিযোগ থেকে মুক্তি পান তিনি।

পাকিস্তানে নারীর ক্ষমতায়নের একটি দারুণ উদাহরণ হিসেবে বিবেচিত হবেন মরিয়ম নওয়াজ। এর আগে ১৯৮৮ সালে জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনজির ভুট্টো মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পরে ১৯৯৩ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। বেনজিরের পর মরিয়মই দ্বিতীয় নারী, যিনি পাকিস্তানের জাতীয় বা প্রাদেশিক পর্যায়ের কোনো সরকারের নেতৃত্ব দেবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com