1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছরের কারাদন্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছরের কারাদন্ড

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

তোশাখানা দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বুধবার ১৪ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। দেশটির নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে মঙ্গলবার রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাথে সম্পর্কিত একটি মামলায় খানকে ১০ বছরের সাজা দেওয়ার এক দিন পর এ দম্পতিকে এমন সাজা দেওয়া হলো। খবর এএফপি’র।

খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে উপহার গ্রহণ সংক্রান্ত এক মামলায় খান ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।

পাকিস্তানের জবাবদিহি আদালতের বিচারক মোহাম্মাদ বশির এ রায় দেন।

আদালতের ওই রায়ে ইমরান ও বুশরাকে সরকারি কোন পদে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুজনের প্রত্যেককে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

এ রায় ঘোষণার সময় ইমরান খান আদালতে হাজির ছিলেন। তবে তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন না।

তবে আইনবিশেষজ্ঞদের অনেকে এমন রায়ের স্বচ্ছতাসহ আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এ রায় দেওয়া হলো। এমন পরিস্থিতিতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারি দমনপীড়নের মধ্যেই নিজেদের প্রতীক ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com