1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

হংকংয়ে এসিসি নারী ইমার্জিং টিমস কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টি আইনে সেমিফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দল ৬ রানে হারিয়েছে পাকিস্তানকে।
সেমিফাইনালটি গতকাল হবার কথা ছিলো। কিন্তু বৃষ্টির কারনে আজ রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়। আজও বৃষ্টির কারনে প্রায় আড়াই ঘন্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য ৯ ওভারে নামিয়ে আনা হয়।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই সেমিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতায় ১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ছয় ব্যাটারের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি।

সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন রাবেয়া খান ও নাহিদা আকতার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২১ রান করে আউট হন নাহিদা। নাহিদার বিদায়ে নয় নম্বরে উইকেটে এসে ১টি ছক্কায় ২ বলে অপরাজিত ৬ রান করেন সুলতানা খাতুন। ২০ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া। এতে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের ফাতিমা সানা ৩ উইকেট নেন।

জবাবে ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান তুলে ভালো অবস্থায় ছিলো পাকিস্তান। পরের ৩ ওভারে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে চাপে পড়ে যায় পাকিস্তান। ৬ থেকে ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে তারা। এতে শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে পাকিস্তানের।

শেষ ওভারে বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার সানজিদা আকতার মেঘলা। নিজের প্রথম ওভারে ১৪ রান দিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মেঘলা। মাত্র ৬ রান দিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন তিনি। ৯ ওভারে ৪ উইকেটে ৫৩ রান করে ম্যাচ হারে পাকিস্তান। ২ ওভারে ২০ রানে উইকেটশূন্য থাকলেও দলের জয়ে বড় অবদান রাখেন মেঘলা। রাবেয়া ২টি, নাহিদা-মারুফা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।

রিজার্ভ ডেতে গড়ানো ভারত ও শ্রীলংকার মধ্যকার দিনের অন্য সেমিফাইনালের খেলা বৃষ্টির কারনে আজও সম্ভব হয়নি। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালের টিকিট পায় ভারত। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com