1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পাইকগাছায় চাঞ্চল্যকর আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা: ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি ঠাকুরগাঁও (৫০ বিজিবি) নাগরভিটা বিওপির বিজিবি কর্তৃক আসামিসহ মাদক আটক

পাইকগাছায় চাঞ্চল্যকর আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা: ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার

reporter ​মোঃ ইমরান গাজী
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

​খুলনার পাইকগাছায় বহুল আলোচিত আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেউড়ী (৩৫) হত্যা মামলার ঘটনার ২৮ দিন পর নিপুন সানা (৩০) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাইকগাছা পৌরসদর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
​গ্রেপ্তারকৃত নিপুন সানা উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা গ্রামের পঞ্চানন সানার ছেলে।
​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত বিশ্বজিৎ দেউড়ী ঝালকাঠি সদর উপজেলার বেত্রা গ্রামের ধীরালাল দেউড়ীর ছেলে। তিনি পাইকগাছায় থেকে আরএফএল কোম্পানির ভিগো গ্রুপের বিক্রয় প্রতিনিধির কাজ করতেন।
​গত ২০ জুলাই গভীর রাতে পাইকগাছা পৌরসভার হাসপাতাল মোড় এলাকার রামপ্রসাদ মণ্ডলের ভাড়া বাসা থেকে বিশ্বজিৎয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই তাঁর এক সহকর্মী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন।
​ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের মামা বিপুল সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​মামলা দায়েরের পর থেকেই রহস্য উদ্‌ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যপ্রযুক্তি ও ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে সোমবার দুপুরে নিপুন সানাকে আটক করা হয়।
​এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম জানান, নিবিড় তদন্তের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নিপুনকে আটক করা হয়েছে। ঘটনার আসল রহস্য উন্মোচনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
​পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, চাঞ্চল্যকর বিশ্বজিৎ দেউড়ী হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, এর সাথে জড়িত অন্যান্যদের শনাক্তকরণ এবং নিখোঁজ সহকর্মীর অবস্থান নিশ্চিত করতে আসামির রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com