1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটুয়াখালী উপনির্বাচনে মো. আফজাল হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

পটুয়াখালী উপনির্বাচনে মো. আফজাল হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩, ৩:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে মো. আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল সোমবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়।

গতকাল সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২৬ নভেম্বর আসনটিতে হবে উপনির্বাচন। তবে আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এই আসনে নির্বাচিত সংসদ সদস্য সংসদে বসার সুযোগ পাবেন না। তবু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়া নিয়ে আগ্রহের কমতি ছিল না নেতাদের। দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন তাঁরা।

পটুয়াখালী-১ আসন সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা নিয়ে গঠিত। সংসদ সদস্য শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৬ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com