1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

reporter মোঃ মামুন হোসাইন
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ

আবেগঘন পরিবেশে যথাযথ সম্মান প্রদানের মধ্যদিয়ে পটুয়াখালী পৌরসভার সফল প্রশাসক স্থানীয় সরকার পটুয়াখালীর উপ-পরিচালক (উপসচিব) জুয়েল রানা,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মানত্রয়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

গত বৃহষ্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার নতুন ভবনের সম্মেলন কক্ষে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. আমিনুল ইসলাম, সিনিয়র আইনজীবী এ্যাড. নিজাম উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান। বক্তব্য রাখেন বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম, বিদায়ী সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান, মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ, পানি শাখার সহকারী প্রকৌশলী এ কে এম রিয়াজ উদ্দিন মজুমদার ,হিসাব রক্ষক মোঃ কামরুজ্জামান বুলবুল, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম। এ সময় অতিথি ছিলেন প্রশাসকের সুযোগ্য সহধর্মীনি ডাঃ খাদিজা আক্তারসহ পৌরসভার সকল শাখার কর্মকর্তা,কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com