1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নেপালে ভূমিকম্পে কমপক্ষে ১৩২ জনের প্রাণহানি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

নেপালে ভূমিকম্পে কমপক্ষে ১৩২ জনের প্রাণহানি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৩, ২:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

নেপালের একটি প্রত্যন্ত অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১৩২ জনের প্রাণহানি হয়েছে। শনিবার কর্মকর্তারা বলেছেন, উদ্ধার অভিযানে সহায়তার লক্ষে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পটি শুক্রবার গভীর রাতে হিমালয়ের দেশটির সুদূর পশ্চিমে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের পরিমাপে ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর এএফপি’র।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে স্থানীয়দের ধসে পড়া বাড়ি ও ভবনের ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া লোকজনকে বের করে আনতে অন্ধকারে ধ্বংসস্তুপের মধ্য দিয়ে খনন করতে হচ্ছে।

জরুরী যানবাহনের সাইরেন বেজে উঠলে জীবিত ব্যক্তিরা নিরাপত্তার জন্য বাইরে এসে ভীঁড় করে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দূরবর্তী জুমলার ৪২ কিলোমিটার দক্ষিণে ভারতের রাজধানী নয়াদিল্লি পর্যন্ত অনুভূত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দ’ুটি জেলার কথা উল্লেখ করে এএফপি’কে বলেছেন, ‘জাজারকোটে ৯২ জন ও রুকুমে ৪০ জন মারা গেছে।’
জাতীয় পুলিশের মুখপাত্র কুবের কাথায়াত বলেন, কর্তৃপক্ষ উভয় জেলা জুড়ে শতাধিক আহত হয়েছে।

কর্নালি প্রদেশের পুলিশের মুখপাত্র গোপাল চন্দ্র ভট্টরাই এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা ১৩২- এ পৌঁছেছে এবং অন্তত ১০০ জন আহত হয়েছে।’ প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার কারণে প্রকৃত তথ্য পাওয়া কঠিন।’ তবে ভট্টরাই বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য ব্যাপকভাবে নেপালি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, ‘কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বিকল্প পথ দিয়ে এলাকায় পৌঁছানোর চেষ্টা করছি।’

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com