1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নির্মিত হলো সঞ্জীব দাসের ধারাবাহিক নাটক 'গল্প নয় সত্যি' - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

নির্মিত হলো সঞ্জীব দাসের ধারাবাহিক নাটক ‘গল্প নয় সত্যি’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি পূবাইলে বিলবিলা শুটিং স্পটে নির্মিত হলো নতুন ধারাবাহিক নাটক ‘গল্প নয় সত্যি’। নাটকটি রচনা করেছেন শেখ মহ: রেজাউল ইসলাম। পরিচালনা করেছেন সঞ্জীব দাস। নাটকটিতে অভিনয় করেছেন – আশিক চৌধুরী, দোলন দে,সাব্বির আহমেদ, শ্রাবন্তি সেলিনা, পীরজাদা হারুন, হান্নান শেলী, শায়লা আক্তার, শেখ স্বপ্না, অপু আহমেদ, আনোয়ার হোসেন, সীমু আহমেদ, ড.শেখ মহ: রেজাইল ইসলাম,আহমেদ সাব্বির রোমিও, বাপ্পা দীপ রায়, খলিলুর রহমান কাদেরিসহ অনেকেই।

নাটকের গল্পে দেখা যাবে – ‘পুষ্পা অত্যন্ত সুন্দরী ও মেধাবী ছাত্রী। তার বাবা ইয়াসিন কিছুটা লোভী টাইপের মানুষ। অত্যন্ত মেধাবী পুষ্পা, লেখা পড়া করে বড় হতে চায়। কিন্তু তার বাবা বিদঘুটে চেহারার একজন প্রাইমারী স্কুলের আজগর নামের শিক্ষকের সাথে বিয়ে দিতে চায়। কারণ সে সরকারী চাকরি করে। অন্য দিকে তার বাড়ির পাশেই একজন ধনী, প্রভাবশালী ব্যাক্তির পুত্র সিয়ামের, পুষ্পার প্রতি ছিল অগাধ টান। কিন্তু পুষ্পা তাকে পাত্তা দিতো না। পুষ্পার সম্পর্ক ছিলো ইভান নামে একজন সুদর্শণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের সাথে। সে ঢাকায় থাকে। এর মধ্যে নানাভাবে আজগর মাস্টার পুষ্পার বাবাকে লোভ দেখায় এবং পুষ্পাকে বিয়ে করার প্রস্তাব দেয়। পুষ্পা কোন অবস্থাতেই এ বিয়েতে রাজি হয় না। সে পড়াশোনা করে বড় চাকরি করার প্রত্যাশা ব্যক্ত করে।

লোভী বাবা ইয়াসিন পুষ্পার অমতেই আজগর মাষ্টারের সাথে বিয়ের দিন ধার্য্য করে। পুষ্প একদিন প্রাইভেট পড়ে বিকেলে বাড়ি এসে দেখে তাদের বাড়িতে বরযাত্রীসহ বিয়ের আয়োজন। তখন সে হতাশ হয়ে যায়। এ বিয়েতে সে কোন ভাবেই রাজি নয় জানিয়ে দেয়। পুষ্প তার বাবা মাকে বুঝাতে চেষ্টা করে। তার হবু শ্বশুর এবং আজগর মাষ্টারের পা পর্যন্ত ধরে, যাতে এ বিয়ে না হয়। এর ফলশ্রুতিতে পুষ্পার বাবা আত্মহত্যা করবে বলে পুষ্পাকে হুমকি দেয়। সব কিছু বিবেচনা করে পুষ্পা বিয়েতে রাজী হয়। বর কে রেখে সবাই বাড়ি চলে যায়। পুষ্পা কোনভাবেই আজগর মাস্টারের সাথে বাসরঘর যাপন করতে চায় না। দু’জন ভিন্ন জায়গায় রাত্রি যাপন করে। এতে করে ঘটনা অন্য দিকে মোড় নেয়।

আজগর মাস্টার কথায় কথায় পুষ্পাকে গালমন্দ করে। তাতে পুষ্পা একটি চাকরির জন্য চেষ্টা করে। নিজে স্বাবলম্বি হতে চায়। ইতোমধ্যে ইভানকেও ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এভাবে গল্পে নানান ঘটনা ঘটতে থাকে ‘

নির্মাতা সঞ্জীব দাস বলেন, ‘নাটকের গল্পটা অসধারণ। ‘গল্প নয় সত্যি’ নাটকটিতে পুষ্পার জীবন যুদ্ধের গল্প, একটি মেয়ের সমাজের,সাথে লড়াই করে বেঁচে থাকার গল্প। পুষ্পার জীবনে ঘটে যাওয়া বিষয়গুলি নিয়ে ড.শেখ মহ: রেজাউল ইসলাম এ নাটকটি লিখেছেন,একটি মেয়ে কিভাবে কঠিন সময় পার করতে পারে তা ধরেছেন, গরীব পরিবারের একটি মেয়ে স্বাবলম্বী হতে গেলে কত কত সমস্যা অতিক্রম করতে তা এ নাটকে দেখা যাবে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে ‘

নির্মাতা সূত্রে জানা যায় মঙ্গলবার (১৮ জুলাই) একুশে টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘গল্প নয় সত্যি’।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com