1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নির্বাচন ও পূজা এলেই দুটি দলই সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে: জি এম কাদের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

নির্বাচন ও পূজা এলেই দুটি দলই সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে: জি এম কাদের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘নির্বাচন ও পূজাপার্বণ এলেই দুটি দল সংখ্যালঘুদের নিরাপত্তার ধোঁয়া তুলে রাজনীতি করে। তারা সংখ্যালঘুদের আতঙ্কের মধ্যে রাখে।’

গতকার রোববার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি একটি দলের এক বড় নেতা বলেছেন, নির্বাচনের আগে অমুক দল সংখ্যালঘুদের ওপর হামলা করতে পারে। তাই আমাদের নেতা-কর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে পাহারা দেবে। অপর দলটির আরেক বড় নেতা বলেছেন, অমুক দল সংখ্যালঘুদের ওপর হামলা করে আমাদের নামে মামলা দেওয়ার চক্রান্ত করছে। এতেও সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আসলে দুটি দলই সংখ্যালঘুদের ভয় দেখায়। এমন বার্তায় সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীতি ছড়ানোর কারণে স্বাভাবিক পূজার পরিবেশ নষ্ট হয়।’

জাতীয় পার্টি সংখ্যালঘুদের ভয় দেখায় না—এমন দাবি করে জি এম কাদের বলেন, ‘আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা পুঁজি করে রাজনীতি করি না। জাতীয় পার্টির কোনো নেতার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন ও সম্পদ দখলের অভিযোগ নেই। জাতীয় পার্টিই সংখ্যালঘুবান্ধব রাজনৈতিক শক্তি। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দেসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com