1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নির্বাচনী প্রচারণায় যাবেন না ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

নির্বাচনী প্রচারণায় যাবেন না ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার (১২ জুলাই) সকালে মুঠোফোনে তার সহকারী লিমন আহমেদ জানিছেন যে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন হিরো আলম। এ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হিরো আলম।

হিরো আলমের সহকারী লিমন আহমেদ আরও বলেন, নির্বাচনী প্রচারণায় গিয়ে বুকে ব্যথা পেয়েছেন। এতে তার বিভিন্ন ধরনের শারিরীক সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। এই কারণে হিরো আলম ভাইয়ের ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ আছে। তিনি সম্পূর্ণ বেড রেস্টে আছেন। নির্বাচনের আগে ঘর থেকে বের হতে পারবেন না। আমরা তার কর্মীবাহিনী নির্বাচনী সব ধরনের প্রচারণা চালাচ্ছি।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদে জানা গেছে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয় জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে চিঠি দিয়েছেন হিরো আলম। তবে এ বিষয়ে হিরো আলমের সহকারী কিছু জানেন না বলে জানান।

এর আগে গত বুধবার (৫ জুলাই) মহাখালীর সাততলা বস্তিতে প্রচারণা চালাতে গেলে দফায় দফায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে তিনি রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা-১৭ আসনটি উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। গত ১৫ মে সংসদ সদস্য অভিনেতা ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় ১ জুন তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com