1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নির্বাচনকে সামনে রেখে জঙ্গি কার্যক্রমের আশংকা আছে: ডিএমপি কমিশনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

নির্বাচনকে সামনে রেখে জঙ্গি কার্যক্রমের আশংকা আছে: ডিএমপি কমিশনার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কিছুটা জঙ্গি কার্যক্রম থাকতে পারে, তবে তা দমন করার যথেষ্ট সক্ষমতা রয়েছে পুলিশের।

নির্বাচনকে সামনে রেখে যারা গণতন্ত্রকে নস্যাত করতে চায় এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদের কঠোরভাবে দমন করার কথাও বলেন তিনি।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে “উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যম কর্মীর ভূমিকা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় ডিএমপি কমিশনার এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সমিশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ‘অপরাধ বিষয়ক সাংবাদিকদের’ জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
হাবিবুর রহমান বলেন, “নির্বাচনকে সামনে রেখে কিছুটা জঙ্গি কার্যক্রম থাকতে পারে। পুলিশ জঙ্গিবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে”।

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে জানতে চাইলে, ডিএমপি কমিশনার বলেন, অস্ত্র উদ্ধার অভিযান পুলিশের একটি রুটিন মাফিক কাজ।

তিনি বলেন, তবে নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধারের বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।

জঙ্গিবাদ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ অনেকখানি স্বস্তি নিয়ে চলছে। পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো।

তিনি বলেন, “সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূল করা একেবারে সম্ভব নয়; তবে দমন করা সম্ভব।” জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম রোধ সাংবাদিকদের ত্রিমুখী ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা জঙ্গিবাদ দমনে সচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখতে পারেন।

পুলিশ কমিশনার সাংবাদিকদের লেখনির মাধ্যমে সুনাগরিক হিসেবে এবং পরিবার, পরিজন ও আত্মীয়-স্বজন সহ সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিটিটিসি ইউনিটের প্রধান ডিআইজি এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে আরও সচেতনতামূলক প্রচারণার ওপর জোর দেন।

তিনি জঙ্গি দমনে দলমত নির্বিশেষে, বিশেষভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি ও আলেম-ওলেমাসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com