1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আবেদন হিমাগার ব্যবসায়ীদের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আবেদন হিমাগার ব্যবসায়ীদের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

সম্প্রতি বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার কারণে সারাদেশে চলছে লোডশেডিং। জেলা, উপজেলা পর্যায়ে যার প্রভাব পড়ছে বেশি। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে, কোল্ড স্টোরেজ বা হিমাগারে সংরক্ষিত পচনশীল দ্রব্যসামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। এমন পরিস্থিতিতে, হিমাগার শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এ খাতের উদ্যোক্তারা।

সম্প্রতি এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন (বিসিএসএ)।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের তথ্য অনুযায়ি, ছোট-বড় মিলিয়ে চার শতাধিক হিমাগার রয়েছে সারাদেশে। এসব হিমাগারে সাধারণত খাবার আলু, বীজ আলু, রপ্তানিযোগ্য আলু, শিল্পে ব্যবহৃত আলু, ফলমূল, মাছ, মাংস সহ অন্যান্য পচনশীল দ্রব্যসামগ্রী সংরক্ষণ করা হয়ে থাকে যা সারা বছর বাজার চাহিদা অনুযায়ি সরবরাহ করা হয়।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, লোডশেডিংয়ের কারণে হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ফলে সংরক্ষণ করা পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে, এমনকি পণ্যসামগ্রী পচনের ঝুঁকিতে পড়েছে যা কৃষক, ব্যবসায়ী এবং হিমাগার মালিকের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। হিমায়িত দ্রব্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হলে এসব পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে, হিমাগার শিল্পে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com