1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নান্দাইল ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

নান্দাইল ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া

reporter বোরহান জেনিফ, নান্দাইল
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

আসন্ন ৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন শিক্ষিত সমাজসেবক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি নান্দাইল ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।
সম্প্রতি নান্দাইল ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া তার আগামী দিনের লক্ষ্যসমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।
প্রতিশ্রুতির মূল দিকসমূহ: অবকাঠামো ও কৃষি: গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি।  শিক্ষা ও স্বাস্থ্য: বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। নিরাপত্তা ও মাদক নির্মূল: মাদক বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। তিনি ইউনিয়ন জুড়ে সিসি ক্যামেরা স্থাপন, মাদক-ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নারী উন্নয়ন ও সম্প্রীতি: নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন।
মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে জড়িত।
তিনি নান্দাইল উপজেলার সাবেক যুবদলের যুগ্মআহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তার বাবা মরহুম শামছুলহক ভূঁইয়া নান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা: মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া বলেন,  “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল নান্দাইল ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য।
ইউনিয়নবাসীর মতে, একজন শিক্ষিত এবং আদর্শবান প্রার্থী হিসেবে মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া নান্দাইল
ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com