1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজমুল কাদের লিটন প্রধান শিক্ষক পদে পদোন্নতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

নাটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজমুল কাদের লিটন প্রধান শিক্ষক পদে পদোন্নতি

reporter শিফিক , ধনুট, বগুড়া
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী নাটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজমুল কাদের লিটন প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেছেন।

তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বেলাল হোসেনের সুযোগ্য সন্তান। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর এই পদোন্নতিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গোসাইবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মইনুল হাসান বলেন, “নজমুল কাদের লিটন একজন মেধাবী, সৎ ও পরিশ্রমী শিক্ষক।

তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”এ সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজমুল কাদের লিটনকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।

নবনিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজমুল কাদের লিটন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তাঁর এই পদোন্নতিতে নাটাবাড়ি এলাকাসহ ধুনট উপজেলার শিক্ষা অঙ্গনে সন্তোষ প্রকাশ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, জনাব হাফিজুর রহমান নাটাবাড়ির দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আব্দুল হাদী সহকারী শিক্ষক, বাংলা ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com