1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাইক্ষ্যংছড়ি সীমান্তের এসএসসি পরীক্ষার কেন্দ্র টি সরিয়ে নেয়া হচ্ছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

নাইক্ষ্যংছড়ি সীমান্তের এসএসসি পরীক্ষার কেন্দ্র টি সরিয়ে নেয়া হচ্ছে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

মিয়ানমারের চলমান পরিস্থিতি বিবেচনা করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র টি সরিয়ে নেয়া হচ্ছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন দিয়েছে।

ঘুমধুম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে উত্তর ঘুমধুমের দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হবে। এছাড়া আগামী দুই-এক দিনের মধ্যেই বাংলাদেশে আশ্রিত মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের(বিজিপি)সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম পুলিশের ডিআইজি মোহাম্মদ নূরে আলম মিনা, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজ ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় কমিশনার ও ডিআইজি সীমান্ত এলাকা ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন। ওই কেন্দ্রটিতে ৫ শতাধিক এসএসসি পরীক্ষার্থী রয়েছে। বর্তমানে কেন্দ্রটিতে ১৫৮ জন মিয়ানমারের বিজিপি সদস্য অবস্থান করছে। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বিজিবি।

ডিআইজি নূরে আলম মিনা জানান, সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশের পাশাপাশি RAB কাজ করছে। এদিকে তুমব্রু সীমান্তে কোন গোলাগুলি না হওয়ায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে লোকজনদের জিরো লাইনের কাছে না যেতে নির্দেশনা দিয়েছে বিজিবি। টহল বাড়ানো হয়েছে সীমান্তে। সেখানে বসবাসকারীরা ঘরে ফিরে গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com