1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাইক্ষ্যংছড়িতে বহিরাগতদের বেপরোয়া চাঁদাবাজীতে অতিষ্ঠ নিরীহ পরিবহন শ্রমিকেরা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

নাইক্ষ্যংছড়িতে বহিরাগতদের বেপরোয়া চাঁদাবাজীতে অতিষ্ঠ নিরীহ পরিবহন শ্রমিকেরা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ৪:৩০ পূর্বাহ্ণ

 এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বহিরাগতদের বেপরোয়া চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে অটো টেক্সি, টেম্পু,সিএনজি ও মাহিন্দ্রা চালক শ্রমিক ইউনিয়ন।

২২ মার্চ বিকাল ৪ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেস ক্লাব এর অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নাইক্ষ্যংছড়ি অটো টেক্সি, টেম্পু, সিএনজি ও মাহিন্দা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক।

সংবাদ সম্মেলনে সাধারন সম্পাদক মুহাম্মদ সাদেক বলেন,গত বছরের ১০ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলা সিএনজি সমিতির কমিটি বান্দরবান জেলা কমিটি কর্তৃক অনুমোদিত হয়।অনুমোদনের পর থেকে আমাদের সংগঠনের ১৬৮ জন সদস্য নিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু গত বেশ কিছুদিন যাবত পার্শ্ববর্তী কক্সবাজার জেলার রামু উপজেলার কতিপয় চাঁদাবাজ ও সন্ত্রাস প্রকৃতির লোকজন রামু সিএনজি সংগঠনের নাম ভাঙ্গিয়ে নাইক্ষ্যংছড়ি থানা সংলগ্ন মোড়ে টেবিল বসিয়ে দিবালোকে প্রকাশ্যে চাঁদা আদায় করছে।

নিরীহ পরিবহন শ্রমিকেরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, যাত্রী নিয়ে রামু পৌঁছালে সেখানে তাদের সাঙ্গ পাঙ্গরা গাড়ি ভাংচুর, বেধড়ক মারধর, চাবি কেড়ে নেওয়া সহ বিভিন্ন হয়রানি করে থাকে।

এমতাবস্থায়, এই ধরনের চাঁদাবাজি, হয়রানি ও হামলার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বান্দরবান, পুলিশ সুপার বান্দরবান, ইউএনও নাইক্ষ্যংছড়ি, অফিসার ইনচার্জ নাইক্ষ্যংছড়ি, জেলা প্রশাসক কক্সবাজার, পুলিশ সুপার কক্সবাজার, ইউএনও রামু, অফিসার ইনচার্জ রামু, সকল জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সকল গোয়েন্দা সংস্থার সকল সদস্যবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় সংগঠনের সভাপতি মুহাম্মদ আলী, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি মুহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আলি হোসেন, নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেস ক্লাব আহবায়ক ইরফান মাহবুব রায়হান, সদস্য সচিব সরওয়ার জাহান সহ সংগঠনের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com