1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার

reporter খাইরুল ইসলাম নোমান
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে জমি লিখে না দেওয়ার জের ধরে নিজের বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে মো. রাজিব হোসেন রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধ সৈয়দ মোকছেদ আলী (৮০) দীর্ঘদিন ধরে তার নেশাগ্রস্ত ছেলে রাজিব হোসেন রাজুর দুর্ব্যবহারের শিকার হয়ে আসছিলেন। ছেলে রাজিব দীর্ঘদিন ধরেই বাবার নামে থাকা জমি তার নিজের নামে লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবা-মাকে চাপ প্রয়োগ করে আসছিল। জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে রাজু ক্ষিপ্ত হয়ে বাবা-মাকে মারধর করে।
​এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী বাবা সৈয়দ মোকছেদ আলী বাদী হয়ে ছেলে রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করে।
​নলছিটি থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজিব হোসেন রাজুকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষী ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com