1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নববর্ষের অনুষ্ঠানের স্থান গুলো পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

নববর্ষের অনুষ্ঠানের স্থান গুলো পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বরবারের মতো এবারও চট্টগ্রাম নগরীর তিনটি স্থানে বড় আকারে পহেলা বৈশাখে ‘নববর্ষ’ উদযাপনের আয়োজন করা হচ্ছে। নগরের সিআরবির শীরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম, ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম এবং জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এ সকল আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

আজ ১৩ এপ্রিল ২০২৪ নগরীর সিআরবি শীরিষ তলা ও ডিসি হিলে পহেলা বৈশাখের আয়োজনস্থল পরিদর্শন করেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার।

এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে সিএমপি কমিশনার বলেন, নগর পুলিশ সিআরবি শীরিষতলা, ডিসি হিল ও শিল্পকলা একাডেমিকে মূল ভেন্যু ধরে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। অনুষ্ঠান চলাকালীন সময়ে এই এলাকাসমূহ পুরোপুরি যানবাহনমুক্ত থাকবে। ডিসি হিলের আশপাশে চারটি স্পটে এবং সিআরবি শীরিষতলার আশপাশে তিনটি স্পটে পুলিশের ব্যারিকেড থাকবে,যাতে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে না পারে।

প্রতিটি ভেন্যুতে নগর পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করাহবে। তিনি আরো বলেন, আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না। তবে সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে এবং থাকবে। আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বম্ব ডিসপোজাল ইউনিট আশেপাশে স্ট্যান্ডবাই থাকবে যাতে কোনো সমস্যা হলে আমরা মোকাবেলা করতে পারি।

উক্ত পরিদর্শন কালে সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com