1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার।

reporter মোঃ এনামুল হক,নড়াইল
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় মাদক রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রাসেল শেখ,পিতা কালাম শেখ। বাড়ি লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্ৰামে।
লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার লোহাগড়া থানার এসআই আমিনুরের নেতৃত্বে পুলিশের একটি দল কুচিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে স্থানীয় সহযোগী মোহাম্মদ জাকির হোসেন এবং লোহাগড়া পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন সহযোগিতা করেন।অভিযানকালে রাসেল শেখের নিজ বাসভবনে তল্লাশি করেন।তল্লাশির এক পর্যায়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় আনুমানিক ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল শেখ পালানোর চেষ্টা করে! এবং পরবর্তীতে পুলিশ তাকে গ্ৰেফতার করতে সক্ষম হয়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন,মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।মাদকমুক্ত সমাজ গড়তে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরি।তথ্য পাওয়া মাত্রই মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান,উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আলামত হিসেবে থানায় হেফাজতে রাখা হয়েছে।গ্রেফতারকৃত রাসেল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়া চলছে।মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল শেখ গাঁজা সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।তার সাথে কারা জড়িত এবং গাঁজার উৎস কোথায় তা বের করতে তদন্ত চলছে।কুচিয়াবাড়ি এলাকার বাসিন্দারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।তারা বলেন,মাদকের কারণে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে।পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকলে মাদক কারবারিরা এলাকায় টিকতে পারবে না।লোহাগড়া থানা পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com