1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৩৬২ জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৩৬২ জন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ৩৬২টি। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত এই পরিমাণ ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানান। এদিন শেষ হয়েছে ফরম বিক্রি ও জমার সময়।

আর ফরম বিক্রি হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকার। অনলাইনে বিক্রি হয়েছে ১২১টি।

সবচেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে ৭৩০টি। চট্টগ্রামে ৬৫৯, রাজশাহী ৪০৯, খুলনা ৪১৬, রংপুর ৩০২, ময়মনসিংহ ২৯৫, সিলেট ১৭২ এবং বরিশাল বিভাগে ২৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

ভোটের তফসিল ঘোষণার পর শনিবার থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ।

প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রার্থী হলে আগ্রহীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। গেল চারদিন ধরেই উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। শেষ দিনে বিক্রির চেয়ে বেড়েছে জমা দেয়ার সংখ্যা।

নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন নেতারা। কেন্দ্রীয় নেতারা বলছেন, সবচেয়ে গ্রহণযোগ্য ও ত্যাগী প্রার্থীকেই বেছে নেয়া হবে। আর প্রার্থী বাছাইয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের এগিয়ে রাখার আহ্বান জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।

এদিকে মনোনয়ন ফরম বিক্রি হলেও আসন্ন ভোটে নৌকার কাণ্ডারি কারা হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

সূত্র: ৭১ টিভি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com