1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেশের উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনে দিতে পারেন: শ ম রেজাউল করিম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

দেশের উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনে দিতে পারেন: শ ম রেজাউল করিম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:২২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনে দিতে পারেন।

তিনি আরো বলেন, এই মুহুর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই, এটা দেশপ্রেমিক স্বাধীনতাপ্রিয় জনগণ ভাল করেই জানেন।

শ ম রেজাউল করিম গতকাল তার নির্বাচনী এলাকা পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১১ টায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. গোলাম কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ।

এর আগে মন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার মেলার উদ্বোধন করেন। ১১টি স্টলে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ডের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ ম রেজাউল করিম বলেন, পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিদ্যুতের গ্রীড-সাবস্টেশন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, জেলার বেকুটিয়া সেতুসহ এই এলাকার গুরুত্বপূর্ণ সকল রাস্তা, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজের ভবন নির্মাণ করেছেন।

তিনি বলেন, সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে, তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা কার্যক্রম বহাল রাখতে হলে এবং ভবিষ্যতে আরো বেশী পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর নেতৃত্ব অব্যাহত রাখতে হবে।

এর আগে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নাজিরপুর উপজেলা পরিষদ মাঠে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com