1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কাজ করতে চান: পরিকল্পনা মন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কাজ করতে চান: পরিকল্পনা মন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে গুণিজন সম্মাননা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

নিউজ ডেস্ক

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে আরও অনেক উন্নয়ন কাজ করতে চান। বিশেষ করে গ্রামাঞ্চলের জন্য, হাওরাঞ্চলের জন্য উপকুল এবং পাহাড়ী এলাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।

গতকাল শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে একাডেমি আয়োজিত (২০২১-২২) গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা নোমান বখত পলিন ।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন। অনুষ্ঠানে ১০ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, যাত্রাভিনেত্রী কাজলী রানী সাহা, ডা. সালেহ আহমদ আলমগীর, কুমকুম চন্দ, ইকবাল কাগজী, আফতাব মিয়া, সুমনকুমার দাশ, মো. তফাজ্জল হোসেন, রুপশ্রী রায়, মো.কালা মিয়া ও অমিয়াংশু চৌধুরী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com