1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদ প্রচার না করতে আহবান প্রধানমন্ত্রীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা গাজীপুরে সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ পটিয়ায় বন্যার্তদের পাশে এমপি এনাম, পানি নিষ্কাশনে বাধা দেওয়ায় কঠোর হুঁশিয়ারি

দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদ প্রচার না করতে আহবান প্রধানমন্ত্রীর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩, ৩:১৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা সমালোচিত হয় এমন কোন সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আপনারা এমন কোন সংবাদ প্রকাশ করবেন না যা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং এর চলমান অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে।’

প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও আহত ৪৩৮ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তিনি সব সময় গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। কারণ, এতে আমরা নিজেদের সংশোধন করে নিতে পারি।

তিনি আরো বলেন, ‘গঠনমূলক সংবাদ সরকার চালাতে সাহায্য করে।’

প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম অবশ্যই সরকারের সমালোচনা করবে এবং স্বাধীনতা ভোগ করবে, তবে তা যথাযথ দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতার সাথে করা উচিত।

তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশের অগ্রযাত্রা (দায়িত্বহীন সাংবাদিকতার কারণে) আর বাধাগ্রস্ত হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা উপভোগ করার অধিকার সবার আছে। তবে তাদেরকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, ‘আপনারা অবশ্যই স্বাধীনতা উপভোগ করবেন। তবে আপনাদের দায়িত্বশীলতা এবং কর্তব্যপরায়ণতা দেখাতে হবে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সচিব মো. হুমায়ন কবির খন্দকারও বক্তব্য রাখেন।

বিএফইউজে এবং ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন সংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com