1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেওয়ানগঞ্জ পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা পলিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

দেওয়ানগঞ্জ পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা পলিন

reporter ​মোঃ হারুন অর রশিদ
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ

আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে। সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে সম্ভাব্য প্রার্থীদের নাম। এই নির্বাচনে দেওয়ানগঞ্জ পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন।

​তৃণমূল থেকে উঠে আসা এই হেভিওয়েট নেতার রয়েছে দীর্ঘ এবং গৌরবময় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে মূল দলের শীর্ষস্থানীয় পদে থেকে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন।
​খোঁজ নিয়ে জানা গেছে, মাসুদ হাবিব পলিন ইতোপূর্বে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এবং জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে মূল দলে এসে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের হাল ধরে আছেন।

​দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত এই নেতার মেয়র প্রার্থী হওয়ার ঘোষণায় দেওয়ানগঞ্জের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ​পৌরসভার বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মাসুদ হাবিব পলিন একজন ক্লিন ইমেজের ও সদালাপী নেতা হিসেবে পরিচিত। বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

​নিজের প্রার্থীতার বিষয়ে মাসুদ হাবিব পলিন জানান, “আমি ছাত্রজীবন থেকেই জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত আছি। দেওয়ানগঞ্জ পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করা, একটি আধুনিক ও মাদকমুক্ত পৌরসভা গঠন এবং অবহেলিত মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়েই আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। দল এবং দেওয়ানগঞ্জ পৌরবাসী পাশে থাকলে আমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com