1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের

reporter মুহাম্মদ এমরান,লামা (বান্দরবান) 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ

টানা বৃষ্টি ও দুর্যোগে যখন অনেক নিম্নআয়ের পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে, তখন সেই অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরিচিত সমাজসেবক ও গরীবের বন্ধু মো. নেজাম উদ্দিন কোম্পানি।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গতকাল থেকে তিনি নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের হাতে সহায়তা তুলে দেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও দুর্যোগে এলাকার অনেক পরিবার আয়-রোজগারের পথ হারিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। এমন সময়ে নেজাম উদ্দিন কোম্পানির এই মানবিক উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। খাদ্যসামগ্রী পেয়ে অনেক পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।
এ বিষয়ে নেজাম উদ্দিন কোম্পানি বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আমি কোনো প্রচারের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা নেজাম উদ্দিন কোম্পানির এই উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, ৭ নং ওয়ার্ডে এটি টানা দ্বিতীয় দিনের মতো খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম। গতকাল থেকে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় গিয়ে গরীব অসহায়দের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দিয়ে আসছে। স্থানীয়দের মতে, নেজাম উদ্দিন কোম্পানি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com