1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী, কবাখালীতে ত্রাণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী, কবাখালীতে ত্রাণ বিতরণ

reporter সুমন উদ্দীন, দীঘিনালা (খাগড়াছড়ি) 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বুধবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত এ ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কবাখালী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে কবাখালী কিন্ডারগার্টেন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৫টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জোন কমান্ডার। একই সঙ্গে তিনি বন্যাদুর্গত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার কবাখালী, মেরুংসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com