‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বিরলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, বিরল এর যৌথ আয়োজনে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে এই বিশেষ কর্মসূচি।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে এমপি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ। স্বাগতিক বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন: আল এমরান, অফিসার ইনচার্জ (ওসি), বিরল থানা ,রুম্মান আক্তার, উপজেলা কৃষি অফিসার
বাবুল হোসেন, সভাপতি, উপজেলা বিএনপি,আসাদুল হক হিরা, ভারপ্রাপ্ত সভাপতি, পৌর বিএনপি
শহিদুল ইসলাম সহিদ, আহ্বায়ক, উপজেলা মৎস্যজীবী দল।
আলোচনা সভা শেষে এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপজেলার ৩ জন সফল মৎস্যচাষীর হাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে মির্জাপুর আনছার ও ভিডিপি সমবায় উন্নয়ন সমিতির পুকুরে প্রধান অতিথি নিজে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন।