1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দাম্পত্য জীবনের দুই যুগেরও বেশি সময় পার করেছেন ওমর সানী-মৌসুমী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

দাম্পত্য জীবনের দুই যুগেরও বেশি সময় পার করেছেন ওমর সানী-মৌসুমী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ
তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী'র ২৮ তম বিবাহবার্ষিকী

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। সুখময় দাম্পত্য জীবনের দুই যুগেরও বেশি সময় পার করেছেন দেশীয় চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকা দম্পতি। তাদের বিবাহিত জীবনের ২৮ বছর পূর্ণ হয়েছে। আজ (২ আগস্ট) তাদের ২৮ তম বিবাহবার্ষিকী। বছরখানেক প্রেমের পর ১৯৯৫ সালের আজকের দিনে বিয়ে করেন এই দুই তারকা।

চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর হুকুমে ২৮ বছর পার করলাম পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও চলচ্চিত্র বান্ধব সবাইকে নিয়ে। তার চেয়ে বড় আমাদের ভক্ত। আল্লাহ বাকি জীবন একসঙ্গে থাকার তৌফিক দান করুন। আপনাদের দোয়াতে বাকি জীবন এবং কবর পর্যন্ত যেতে পারি দোয়া করবেন।’

ওমর সানী-মৌসুমীর সুখের সংসারে রয়েছে দুই সন্তান-ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা। ফারদিন রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্ট পরিচালনা করছেন। পাশাপাশি নাটক পরিচালনায় দেখা গেছে তাকে।

দীর্ঘ ক্যারিয়ারে ওমর সানী-মৌসুমী জুটি একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ও ‘সাহেব নামে গোলাম’ ইত্যাদি।

ওমর সানী-মৌসুমীর পরিচয়টা হয়েছিল ‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে। সেই সময়ে তাদের মধ্যে ভালো লাগাটা তৈরি হয়। এরপরই তাদের সুখের ট্রেনের যাত্রা যা আজও অমলিন। দীর্ঘ জীবনে তারা দুজনই চলচ্চিত্র শিল্পকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন। বলেছেন, যত দিন বাঁচবেন, ততদিন শিল্পের সেবা করে যাবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com