1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দলবদল করতে ২৪০ মিলিয়ন ইউরো গুনতে হবে এমবাপ্পের জন্য - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

দলবদল করতে ২৪০ মিলিয়ন ইউরো গুনতে হবে এমবাপ্পের জন্য

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৩, ৩:২৬ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

এনিয়ে টানা তৃতীয় মৌসুমে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যেই অবশ্য প্যারিসের এই তারকা পিএসজিকে পত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আরো এক বছর তিনি এই ক্লাবেই থাকতে চান, তবে সেটা কোনভাবেই ২০২৪ সালের বেশী নয়।

এবারের গ্রীষ্মে এমবাপ্পের দল ছাড়ার একটি সম্ভাবনা তৈরী হয়েছিল। এবারও রিয়াল মাদ্রিদেই তার যাবার সম্ভাবনা থাকলেও গ্যালাকটিকোরা শেষ পর্যন্ত তাদের পরিকল্পনায় এমবাপ্পেকে রাখেনি। রিয়াল মাদ্রিদ এমবাপ্পের প্রস্তাবিত চড়া মূল্যে সাথে খাপ খাওয়াতে পারেনি। এই মুহূর্তে ব্যক্তিগত অর্জন ও সাফল্যের দিক থেকে এমবাপ্পে যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন সেজন্য চুক্তি নবায়ন কিংবা নতুন কোন ক্লাবে খেলতে হলে তার জন্য যেকোন ক্লাবকেই উচ্চ মূল্যই গুনতে হবে। অতীতে এই মানের খেলোয়াড়দের জন্য ক্লাবগুলো এমনটাই করেছে। কিন্তু রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে এমবাপ্পের সেই দাবী বাস্তবায়নে প্রস্তুত নয়।

একমাত্র পিএসজি সভাপতি নাসির আল-খেলাইফি, এমবাপ্পের মা ফায়জা লামারি ও এমবাপ্পে নিজে জানেন কি পরিমান অর্থ তিনি আয় করছেন। কিন্তু স্প্যানিশ দৈনিক মার্কার দাবী এবারের গ্রীষ্মে তিনি যদি দলবদল করতে চান তবে ২৪০ মিলিয়ন ইউরো তাকে দিতে হবে।

রিয়াল মাদ্রিদের পক্ষে এখন এই অর্থ দেয়া কোনভাবেই সম্ভব নয়। একমাত্র ২০২৪ সালের ১ জানুয়ারি ফ্রি এজেন্টে পরিনত হলে এমবাপ্পের সাথে মাদ্রিদ আলোচনা চালাতে প্রস্তুত বলে মার্কা জানিয়েছে। এদিকে একটি সূত্র মার্কাকে জানিয়েছে এমবাপ্পে নিজেও এই গ্রীষ্মে বার্নাব্যুতে আসতে রাজী নন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com