1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দত্তেরহাটে গাজী কালুর ঐতিহ্যবাহী মঞ্চ নাটক, উপস্থিত ছিলেন এ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

দত্তেরহাটে গাজী কালুর ঐতিহ্যবাহী মঞ্চ নাটক, উপস্থিত ছিলেন এ্যাড. মাসুদ পারভেজ (ভিপি)

reporter মো: আলী হোসেন
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ

মাদারীপুরের দত্তেরহাট সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী গাজী কালুর মঞ্চ নাটক। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ (ভিপি)।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গাজী কালুর মতো ঐতিহ্যবাহী মঞ্চ নাটক আজ সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। দত্তেরহাটের মানুষের এই ব্যতিক্রমী উদ্যোগ আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। এটি শুধু একটি নাটক নয়, আমাদের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। দীর্ঘদিন পর সাধারণ মানুষ আবারও মঞ্চ নাটকের সেই চিরচেনা স্বাদ ফিরে পেল। আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়মিত আয়োজন করা প্রয়োজন।”
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। নাটকটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
ভয়েস ওভার সমাপ্তি: “বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দত্তেরহাট সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com