1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তামিম ইকবালকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন বিসিবি সভাপতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

তামিম ইকবালকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন বিসিবি সভাপতি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

তামিম ইকবালকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমন সিদ্বান্তকে ‘আবেগপ্রবণ এবং তাড়াহুড়ো’ বলে অভিহিত করেছেন পাপন।

গতকাল হঠাৎ করেই অবসরের ঘোষনা দেন তামিম। অবসরের বিষয়ে তামিম বলেন, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। মাত্র ৩৪ বছর বয়সে এত বড় সিদ্ধান্ত নেয়ার পেছনের কি কারন তা বিস্তারিত জানাননি তিনি। আরও দুই বা তিন বছর বাংলাদেশ ক্রিকেটকে দেয়ার মত তামিমের মধ্যে অনেক কিছুই আছে বলেই বিশ্বাস অনেকের।

বিসিবি সভাপতি পাপন বলেন, ভারতে অনুষ্ঠেয় আগামী ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়ার প্রত্যাশায় থাকা তামিমের সিদ্ধান্ত বিস্ময়কর ও হতাশাজনক।

তামিমের হঠাৎ অবসরের পর গতকাল মধ্যরাতে নগরীর একটি হোটেলে জরুরি সভার পর পাপন বলেন , তামিম ফিরে আসবে। কারণ এখনও ‘অফিসিয়ালি’ অবসর নেননি তিনি।

জরুরি সভার পর সাংবাদিকদের পাপন বলেন, ‘তামিমের অবসর আমাদের জন্য পুরোপুরিভাবে অপ্রত্যাশিত ছিলো। কারণ আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এবং যেহেতু সে দলের অধিনায়ক, মাত্র তিন দিন আগে আমরা দল নিয়ে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে কোন ধারণা নেই, কেন এমন সিদ্বান্ত নিলো সে। এমনকি কিছু দিন আগে, আমাকে সে বলেছিলেন, বিশ্বকাপ এবং আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। আমি তাকে বলেছিলাম, বিশ্বকাপে দলকে সে নেতৃত্ব দিবে। বিশ্বকাপ কাছাকাছি চলে আসায় অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়ে কোন আলোচনা হয়নি এবং তার মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে যখন এই ধরনের ব্যাপার (হঠাৎ অবসরের ঘোষণা) চলে আসে, তখন এটা খুবই দুর্ভাগ্যজনক।’

পাপন জানান, যোগাযোগের চেষ্টা করেও তামিমকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, তামিমের বড় ভাই জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের মাধ্যমে একটি বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য তামিমের সাথে বসতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com