1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না : সালাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না : সালাম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, এদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। কোনো সেলফি ও ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে, প্রতিরোধ করতে প্রস্তুত।

মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরস্থ বাসভবনে ডেঙ্গু প্রতিরোধেে লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়নের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে সালাম বলেন, ১৫ বছর মানুষের প্রতি অনেক অত্যাচার করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। গুম-খুন করেছেন অসংখ্য নেতাকর্মীকে। আর এখন নিরাপদ প্রস্থান না পেয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চান। কোনো লাভ নেই। সকল অন্যায়-অত্যাচারের বিচার হবেই। লুন্ঠিত অর্থ ফেরত আনা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ভালোভাবে জানে এরা ক্ষমতায় আসলে তাদের কৃতকর্মের জন্য জনগণ আর ক্ষমতায় আসতে দিতে চায় না। একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো, পরে ফখরুদ্দিন-মঈনের সাথে আপোষ করে ক্ষমতায় আসে। এবার তারা এতটা পাপ করেছে যে, আগামী একশ বছরেও তারা আর ক্ষমতায় আসতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধার সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর যুগ্ম আহবায়ক লিটন মাহমুদ, সেকেন্দার কাদির, স্বেচ্ছাসেবক দলের মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার, ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন, মহানগর বিএনপির সদস্য গোলাম হোসেন, শেখ মোহাম্মদ আলী চায়না, কাউন্সিলর শামসুল হুদা কাজল, মহিলা দলের সভানেত্রী রুমা আক্তারসহ মুগদা, সবুজবাগ, খিলগাঁও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com