1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন আজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন আজ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

আজ ১১ অক্টোবর চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে তার কাছের মানুষ ও ভক্তরা শুরু করে দিয়েছেন সেলিব্রেশন পার্টি। যা দেখে আবেগে আপ্লুত অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর কথায় দুঃখের সুর খুঁজে পাওয়া গেছে। জানালেন এই সারপ্রাইজ তার অনেক আনন্দের হলেও জন্মদিনের কেক কাটছেন না তিনি। এমন কি তার সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনেও কেক কাটবেন না তিনি।

১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন। গত ৯ অক্টোবর কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশা হকসহ কাছের মানুষরা সেলিব্রেশন পার্টি করেন । এ সময় অপু বলেন, সারপ্রাইজ আমার জীবনে খুব কম আসে। আবার যেগুলো আসে সেগুলো খুশির নয়। তবে যেদিন থেকে আমি আমার কাছের মানুষদের সঙ্গে কাজ করতে শুরু করেছি ওই সময় থেকেই সুখকর সারপ্রাইজগুলো পাচ্ছি। আজ এমনই এক সুন্দর সারপ্রাইজ পেলাম।

এরপরই অপু বলেন, জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে বিষয়টা আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যি ভাষাহীন!

এ সময় আবেগপ্রবণ হয়ে অপু বলেন, পরিবারে যখন আমার জন্মদিন উদযাপন করা হতো তখন বেশিরভাগ সময়ই জন্মদিনের কিছুদিন পরেই পূজা চলে আসতো। তাই পরিবার থেকে আলাদা করে কখনও জন্মদিনের সারপ্রাইজ পেতাম না। আবার কখনও সেটা পূজার সঙ্গে মিলিয়ে দেয়া হতো। তবে আমার ছেলে জয়ের জন্মের পর আমার যে প্রথম জন্মদিনের কেক আমি কেটেছি সেই দিনটা আমার কাছে বিশেষ স্মরণীয় একটা দিন।

অপু বিশ্বাস জানান, আমি আর কেক কাটতে চাই না। গতবছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি আর কখনও জয়ের বার্থডে কেক কাটবো না। আর আমিও কখনও আমার জন্মদিনের কেক কাটবো না।

সন্তান একজন মায়ের জন্য কি তা কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না। তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থ ডে থেকে পঞ্চম বার্থ ডে আমি খুব আনন্দ নিয়ে করেছি। ষষ্ঠ বার্থ ডে জয় তার পরিবারের সঙ্গে করেছে। ঐ সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি। এরপর থেকে সিদ্ধান্ত নেই জন্মদিনে আর কখনও কেক কাটবো না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com