1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাবি’র ১৫৪ জন শিক্ষার্থীর ১৯ লাখ টাকা বৃত্তি লাভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ঢাবি’র ১৫৪ জন শিক্ষার্থীর ১৯ লাখ টাকা বৃত্তি লাভ

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ

৯ ফেব্রুয়ারি ২০২৬  ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ১৫৪ জন শিক্ষার্থীকে ১৯ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। বিভাগের ৫টি ট্রাস্ট ফান্ড থেকে এই বৃত্তি প্রদান করা হয়। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন । বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন এবং দাতা প্রতিনিধি লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) আব্দুল্লাহ আল হাসান বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক ট্রাস্ট ফান্ড সমূহের পরিচিতি তুলে ধরেন।

উল্লেখ্য, আইএইচসি-স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে ১১৫ জন, মোহসেন আরা বেগম এন্ডোমেন্ট ফান্ড থেকে ২৮ জন, অধ্যাপক মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি তহবিল থেকে ২ জন, জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড থেকে ৩ জন এবং প্রফেসর এ কে এম আবদুল আলীম ট্রাস্ট ফান্ড থেকে ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com