নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার মুলাদী সদর ইউনিয়ন যুব সংঘের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকার বিজয় নগরস্থ সুং গার্ডেন চাইনিজে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপ- সচিব ড. মোঃ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী সচিব মোঃ আল- মামুন, এডভোকেট মোস্তাফিজুর রহমান জিতু, বিশিষ্ট ব্যবসায়ী কাজী ইকবাল হোসেন, প্রকৌশলী কাজী নাসিরুল ইসলাম নাহিদ, সাবেক ছাত্র নেতা মোঃ নুরুল আমিন নুরু ছাত্রনেতা মোঃ সফিকুল ইসলাম, আবিদুর রহমান লিটন, কাজী কালাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কাজী আবুল হাসানাত হিমেল। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মীর অহিদুল ইসলা।
অনুষ্ঠানে ঢাকায় বসবাসকারী মুলাদী সদর ইউনিয়নের যুবকগন ও সুধীজন উপস্থিত ছিলেন। তারা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজ উন্নয়নে সহায়ক ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।