1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ডিমলা আফতাব ফিলিং স্টেশনে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে উধাও প্রতারক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিমলা আফতাব ফিলিং স্টেশনে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে উধাও প্রতারক

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন ডিমলা (নীলফামারী)
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলায় ব্যবসায়িক পরিচয় দিয়ে তেল নিতে এসে তেল পাম্পের কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নিজেকে একজন ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যবসায়ীর ভাই পরিচয় দিয়ে তেল নেওয়ার জন্য পাম্পে আসেন। পরে তেল নেওয়ার পর টাকা পরিশোধের সময় হিসাবের কথা বলে ফিলিং স্টেশনের এক কর্মীর কাছ থেকে টাকা নিয়ে নিজেই তা গুনতে শুরু করেন।
এ সময় কৌশলে ওই কর্মীর চোখে তেলজাতীয় পদার্থ পড়ে যায়। চোখে জ্বালাপোড়া শুরু হলে কর্মীটি পাম্পের পেছনের দিকে গিয়ে চোখ ধুয়ে ফিরে আসেন। কিন্তু ফিরে এসে দেখতে পান, টাকা গুনছিলেন যে ব্যক্তি, তিনি আর সেখানে নেই। তেল নেওয়ার মূল্য বাবদ ৫০ হাজার টাকাও সঙ্গে নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
ঘটনার পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় বা অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
আফতাব ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ শাহিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়িক এর ভাই পরিচয় দিয়ে ওই ব্যক্তি তেল নেন। পরে টাকা হিসাব করার সময় কর্মীর চোখে তেল পড়ার সুযোগে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com