1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৭ আগস্ট) ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

তিনি বলেন, ওই আইন সংস্কার ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই। আমরা এর আগেও বলেছিলাম যে—সরকারের সমালোচনাকারীদের আটক, গ্রেপ্তার এবং মুখ বন্ধ রাখার জন্য এ আইনটি ব্যবহার করা হচ্ছিল।

ম্যাথু মিলার বলেন, সাইবার সিকিউরিটি আইন’ যেন আন্তর্জাতিক মানের হয়, সে ব্যাপারেও সজাগ যুক্তরাষ্ট্র। আমরা সরকারকে উৎসাহিত করব সংশ্লিষ্ট সবাই যেন ওই আইনের খসড়ার পর্যালোচনা করতে পারে এবং মতামত দিতে পারে।

‘ডিজিটাল নিরাপত্তা আইন’ পরিবর্তন করে নতুন ‘সাইবার নিরাপত্তা আইন’ আইনের প্রস্তাব সোমবার মন্ত্রিসভার অনুমোদন পায়। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের অধিকাংশ ধারা নতুন আইনেও থাকবে। এরমধ্যে বিতর্কিত বিভিন্ন ধারায় পরিবর্তন আনা হচ্ছে।

যেসব ধারা নিয়ে বেশি বিতর্ক ছিল, কয়েকটি ক্ষেত্রে সেগুলোর সাজা কমিয়ে আনা হবে। ‘জামিন অযোগ্য’ কয়েকটি ধারাকে করা হয়েছে ‘জামিন যোগ্য’। মানহানি মামলায় কারাদণ্ডের বিধান বাদ দিয়ে রাখা হবে শুধু জরিমানার বিধান। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কমানো হবে সাজা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com