1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টেকনাফে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে বসতঘর ছাই: অলৌকিকভাবে রক্ষা পেল ঘুমন্ত পরিবার" - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

টেকনাফে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে বসতঘর ছাই: অলৌকিকভাবে রক্ষা পেল ঘুমন্ত পরিবার”

reporter টেকনাফ প্রতিনিধি
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় গভীর রাতে বৈদ্যুতিক মিটার থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল ভস্মীভূত হয়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘুমন্ত বাসিন্দারা সময়মতো টের পাওয়ায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

৯ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টেকনাফের হীলা ইউনিয়নের লেদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরটি স্থানীয় বাসিন্দা ও দিনমজুর মো. ইসলামের বলে নিশ্চিত করেছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বাড়ির প্রধান দেয়ালে থাকা বৈদ্যুতিক মিটারে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো ঘরের চাল ও ভেতরের কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও ধোঁয়া দেখে আশপাশের মানুষজন চিৎকার শুরু করলে ঘরের ভেতরের বাসিন্দারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা সাহসিকতার সাথে এগিয়ে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল সব পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com