1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন

reporter স্টাফ রিপোর্টার, হাবিবুল্লাহ
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন এবং কর্মসংস্থানের দাবিতে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, টাঙ্গাইল জেলা শাখা মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে।মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করা শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়; বরং দেশের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার একটি সময়োপযোগী পদক্ষেপ। তারা জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বাবুল হোসেন দুর্জয়, টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল করিম শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রানা।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখা এবং জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com