1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঝিনাইগাতী  কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল করে  মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব ৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দিনাজপুরের বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ফেরিওয়ালা, যে মানুষটা থামলে থেমে যায় একটি সংসার বিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত ৩ বছরে মুলাদী-বাবুগঞ্জের উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন

ঝিনাইগাতী  কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল করে  মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন 

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ

রোববার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দা রহমত আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনসারুল্লাহ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ, শ্রমিক দলের নেতা আরমান মাসুদ, যুবদল নেতা মাহফুজুর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেন এবং এনামুল কবির মানিকসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও নানা জটিলতার কারণে কাংশা ইউনিয়নে স্থায়ী পরিষদ ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানরা নিজেদের সুবিধামতো স্থানে অস্থায়ী কার্যালয় স্থাপন করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সম্প্রতি বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আয়নাপুর এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রস্তাব পাঠিয়েছেন। তবে ওই স্থান থেকে ইউনিয়নের শেষ গ্রাম নওকুচির দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। ফলে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মাণের দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com