1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নামে অপ-প্রচারের অভিযোগ, তদন্ত দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নামে অপ-প্রচারের অভিযোগ, তদন্ত দাবি

reporter ঝালকাঠি প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ

ঝালকাঠিতে নাবাগত পুলিশ সুপার হিসেবে পদায়ন হওয়া মোহাম্মদ বদরুল আলম মোল্লা’র নামে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা কথিত একটি অডিও ক্লিপ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ও প্রযুক্তিগত তদন্তের দাবি জানানো হয়েছে।

বদরুল আলম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, কর্মজীবনে তিনি বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সেবা ও পেশাদারিত্বের জন্য পরিচিত। তিনি তরুণদের উচ্চশিক্ষা ও দক্ষতা বৃদ্ধির বিষয়েও কাজ করে থাকেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে একটি কথিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ক্লিপটি AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলছেন, বর্তমান সময়ে AI-নির্ভর ডিপফেক প্রযুক্তির অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। তাই কোনো তথ্য প্রচার বা বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা নিরপেক্ষ ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কোনো মিথ্যা অপপ্রচার প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com